রূপপুরে উদ্ধার আরও এক রাশিয়ান নাগরিকের মরদেহ

১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
ইভান কাইটমাজোভ

ইভান কাইটমাজোভ © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন (আরএনপিপি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের নবম তলার ৯৫ নম্বর ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইভান কাইটমাজোভ রূপপুর প্রকল্পের স্ক্যাম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলর পদে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমের ভেতর গলায় রশি লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত (৪ জানুয়ারি) শনিবার ভোর ৪টায় আবাসিক গ্রিন সিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটের চারতলা থেকে পড়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়। নিহত রাশিয়ান নাগরিক পোশতারুক সেনিয়া রূপপুর প্রকল্পের এসএমউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬