যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে

১০ জানুয়ারি ২০২৫, ০২:০২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
মহাসড়কে যানজটের দীর্ঘ সারি

মহাসড়কে যানজটের দীর্ঘ সারি © সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালে মহাসড়কের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এমন যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তিতে পোহাচ্ছেন এসব গাড়ির চালক ও যাত্রীরা। এদিকে যানজট নিরসনে কাজ শুরু করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে এমন যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি সড়ক থেকে সরাতে সময় লাগায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

ঢাকা থেকে কুমিল্লাগামী শ্যামলী পরিবহনের বাসের এক যাত্রী বলেন, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় যানজটে দুই ঘণ্টার মতো আটকে আছে গাড়ি। এমন পরিস্থিতিতে বিরক্ত লাগছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, সকালে গৌরীপুরে দুর্ঘটনার কারণে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬