সপ্তাহের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা

১০ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
শীতের সকাল

শীতের সকাল © সংগৃহীত

দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই শৈত্যপ্রবাহ আজকের পর থেকে কিছুটা কমতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সপ্তাহের শেষ দিকে সারা দেশে শীতের তীব্রতা ফের বাড়তে পারে। 

আজ শুক্রবার দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন: ঈশ্বরদীতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ফলে আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

অধিদপ্তর বলছে, আজ শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে শীতের প্রকোপ কিছুটা কমবে। তবে রাতে শীত থাকতে পারে। 

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ এ সময়ে শীতের তীব্রতা বাড়তে পারে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬