ঈশ্বরদীতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

১০ জানুয়ারি ২০২৫, ০১:২২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
সিটির ১৪ নম্বর ভবনের নবম তলার একটি ফ্ল্যাটের ওয়াশরুম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ

সিটির ১৪ নম্বর ভবনের নবম তলার একটি ফ্ল্যাটের ওয়াশরুম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি আবাসিক ভবন থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলার পদে কর্মরত ছিল।

গতকাল বৃহস্পতিবার বিকেল গ্রিন সিটির ১৪ নাম্বার ভবনের নবম তলার একটি ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমে পাওয়া যায়। গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬