নেত্রকোনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ২২

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজন থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মদন গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে এমন সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০),সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭) সিময়া (১৬) তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২), সাইফুলকে (৪০) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকী আহত হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীরের (৪৫) অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। গত এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। এতে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধনপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে কয়েক দিন আগেও সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান। শনিবার সকালে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9