শহীদ আবু সাঈদের নামে বিএসএমএমইউর কনভেনশন সেন্টার

০৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
বিএসএমএমইউ

বিএসএমএমইউ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু আবু সাঈদের নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের নামকরণ করা হয়েছে। আগের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার’ এর পরিবর্তে এখন থেকে ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ নামে পরিচিতি পাবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় দুটি সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। সেগুলো হলো- 

২০২১ সালের ২৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভার আলোচ্যসিদ্ধান্ত-১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মেডিকেল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার ও ২০২২ সালের ১৭ ডিসেম্বর সিন্ডিকেটের ৮৯তম সভার আলোচ্যসিদ্ধান্ত-১৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের নামকরণের সিদ্ধান্ত বাতিল করা হলো।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার এর পরিবর্তে জুলাই-আগস্ট বিপ্লবের সৈনিক ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ নামকরণের বিষয়টি অনুমোদন করা হলো।

ট্যাগ: আবু সাঈদ
কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন শিক্ষার্থী, ট্…
  • ০৯ জুন ২০২৬
এমন সমতাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা লাগবে, যা কোনো শিক্ষার্…
  • ০৯ জুন ২০২৬
ফেনীতে মেডিকেল কলেজ না দিলে সংসদে আমরণ অনশন করবেন ৪ এমপি
  • ০৯ জুন ২০২৬
সাউথইস্টে ‘হিট’ প্রকল্পের আওতায় জেনেটিক ডেটা ব্যবস্থাপনা নি…
  • ০৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানদণ্ডে লাইভ শপিং পেল আইএসও সনদ
  • ০৯ জুন ২০২৬
সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল-যুবদলের ২ নেত…
  • ০৯ জুন ২০২৬