যবিপ্রবির ছাত্রদল নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

০৮ জানুয়ারি ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ছাত্রদলের নেতা সজীব

ছাত্রদলের নেতা সজীব © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রদলের নেতা সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রদলের নেতা সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সজীব যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।’

আরও বলা হয়, ‘কয়েক সপ্তাহ আগে সজীব ওই কমিটি থেকে পদত্যাগ করেন এবং তিনি বিপ্লব ২৪ কমিটি নামক নতুন একটা সংগঠনে আহ্বায়ক ছিলেন।’

পোস্টে ‘তার সর্বশেষ মেসেজ ছবিতে’ উল্লেখ করে হোয়াটসঅ্যাপের মেসেজে সজীবের কথোপকথনের একটি স্ক্রিনশর্ট জুড়ে দেওয়া হয়।

মেসেজে সজীব অপর প্রান্তের ব্যক্তিকে লেখেন, ‘তুই কই? একজন আমার সঙ্গে রাফ বিহেভিয়ার করছে, তারা চার-পাঁচজন আছে, তাদের হাতে ছুরি।’

অপর প্রান্ত থেকে উত্তরে বলা হয়, ‘কোথায়, আমি ঢাকায়, কোথায় তুই?’

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পেজে দেওয়া এই পোস্টের কমেন্টসে অনেককেই নানা ধরনের প্রতিক্রিয়া করতে দেখা গেছে।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬