পণ্য বিক্রি কখন শুরু, জানাল টিসিবি

০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ © সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের মাসিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার ভর্তুকি মূল্যে চলতি জানুয়ারির পণ্য বিক্রি শুরু করবে। সারা দেশের এক কোটি স্মার্ট পরিবার কার্ডধারীর মধ্যে এই পণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীতে দীপিকার মোড় এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এ দফায় স্মার্ট পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। আর প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকায় বিক্রি করা হবে। গত বছর টিসিবির পণ্যের তালিকায় চালও ছিল। এ দফায় চাল বিক্রি করছে না সংস্থাটি।

টিসিবি জানায়, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে পরিবেশকেরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬