ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

০৮ জানুয়ারি ২০২৫, ১২:০৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

গুলশান থেকে বিমানবন্দর। গোটা পথে নেমেছিল মানুষের ঢল। বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে উপিস্থত হয়েছিলেন। কর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ছবি সম্বলিত ফেস্টুন; হৃদয়ে ছিল ভালোবাসা। অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন দলটির এই চেয়ারপারসন। 

বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি। রাত ১১টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স উঠেন খালেদা জিয়া।

জানা গেছে, বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিম রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া। 

মঙ্গলবার রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু দলীয় নেতাকর্মী ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় তার।

সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার চিকিৎসক, পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন। বিমানে রয়েছেন কাতারের সরকারি চিকিৎসকদের একটি দল।

শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাদের মবের মুখে ভিসির পদত্যাগ, আইনি ব্যবস্থার দাবি…
  • ০৭ অক্টোবর ২০২৬