পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

০৭ জানুয়ারি ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় একটি ল’ চেম্বারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও বলেন, প্রথমে দুই ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট বাড়ানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬টি ইউনিট কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহত হওয়ার কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬