এবার কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’

০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে © সংগৃহীত

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’। এছাড়াও 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে' লেখাও ভেসে উঠেছে স্ক্রিনে।  

শনিবার (৪ জানুয়ারি) সন্ধা ৭টার দিকে কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে এসব লেখা ভেসে ওঠে। এ ঘটনার পর লোহাগড়া উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। 

এ বিষয়ে নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, ‘নড়াইল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সারাদিন সজাগ ছিল। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। কিন্তু দুষ্কৃতকারীরা রাতের আঁধারে এটা করেছে। আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ঘটনার বিষয়ে জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েত বলেন, ‘খবরটি শোনা মাত্র কেন্দ্রে জানানো হয়েছে। তবে কে বা কাদের ইন্ধনে এমন কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কারা এটি করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন, 'ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটির অপারেটর দু’জনকে ডাকা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence