শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত

০৪ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন

পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন © সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। তাকে বিচারের আওতায় আনতে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। 

তবে ফেরত পাঠা‌নো নি‌য়ে ভার‌তের আনুষ্ঠা‌নিক কো‌নো প্রতি‌ক্রিয়া এখনও পায়‌নি ঢাকা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন। 

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, ওনা‌কে (‌শেখ হা‌সিনা) ফেরত পাঠা‌নো নি‌য়ে ভার‌তের কো‌নো আনুষ্ঠা‌নিক প্রতি‌ক্রিয়া এখনও আমরা পাই‌নি।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ‌দি‌কে, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা পুনরায় তু‌লে ধ‌রেন। তি‌নি ব‌লেন, কূট‌নৈ‌তিক পত্র প্রাপ্তিস্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬