সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

০৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM

© প্রতীকী ছবি

সাবেক স্বামী বাপ্পির ছুরিকাঘাতে বৈশাখী নামে এক নারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে পাবনার সাথিয়া উপজেলার পুষ্পপাড়া পূর্ব বনগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৈশাখী (২৬) একই গ্রামের আকরাম সরদারের মেয়ে। বাপ্পি পাবনা সদর থানাধীন মন্দিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান। আতাইকুলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানাধীন পূর্ব বনগ্রামে মাসখানেক আগে ডিভোর্স হওয়া বৈশাখী বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

শুক্রবার বিকেলে বাচ্চাকে নিতে ওই বাড়িতে আসেন সাবেক স্বামী বাপ্পি। এ সময় স্ট্যাম্প নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বৈশাখীকে বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করেন। এতে বৈশাখীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে স্বজনেরা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬