তুরাগ পাড়ে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

০৪ জানুয়ারি ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ইজতেমার মাঠ

ইজতেমার মাঠ © ফাইল ছবি

ঢাকার তুরাগ নদী এলাকায় ডিএমপির পক্ষ থেকে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি স্থগিতের যে আদেশ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। ঘটনার ১৬ দিন পর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ডিএমপি।

শনিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই কারা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় ডিএমপির পক্ষ থেকে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি স্থগিতের যে আদেশ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো, যা ৩ জানুয়ারি (শুক্রবার) থেকে কার্যকর হবে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। এরপরই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ট্যাগ: তাবলিগ
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬