মিজানুর রহমান আজহারির মাহফিলে জনতার ঢল, পদদলিত ৫

০৪ জানুয়ারি ২০২৫, ১২:২২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM

© সংগৃহীত

ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তারা পুলেরহাটে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এসময় সড়কের উপরে মানুষের ভিতরে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এসময় মানুষের ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানান, এ ঘটনায় অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিনদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজাহারির আসার খবরে মাহফিলপ্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। একই মঞ্চে এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬