ঢাকা ওয়াসার ৬ কর্মকর্তাকে বদলি

০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসা

ছয় কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্য বিভাগে বদলি করেছে ঢাকা ওয়াসা। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। প্রশাসনিক কাজের স্বার্থের কথা উল্লেখ করে তাদের বদলি করা হয়।

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই ছয় কর্মকর্তাকে বদলির নির্দেশ প্রদান করেন। ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান জানান, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অফিসিয়াল কাজের স্বার্থে এই ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জানা গেছে, নির্মাণ সিভিল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুর রহমানসহ এই ৬ কর্মকর্তাকে পানি সরবরাহ রেজিলেন্স প্রকল্পে বদলি করা হয়েছে। বাকি পাঁচ কর্মকর্তা হলেন- নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক, সহকারী প্রকৌশলী সামিন ইয়াসির ফাহিম, হিসাবরক্ষক শামছুজ্জামান মিয়াজি, উপ-সহকারী প্রকৌশলী আরিফুজ্জামান এবং কম্পিউটর অপারেটর মাহাবুবুর রহমান।

ট্যাগ: বদলি
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৭ এপ্রিল ২০২৬
close