সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ১৫ জানুয়ারি পর্যন্ত

০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সংবিধানে প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে গত ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ঘোষিত কমিটিকে তিন মাস সময় দেওয়া হয় সংবিধানের বিষয়ে সুপারিশ দিতে। সেই হিসেবে কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬