বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, ইমাম নিহত

০৩ জানুয়ারি ২০২৫, ০২:২০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় জাহিদুল হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ি গ্রামের ছোলায়মান আলীর ছেলে। তিনি মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাথায় হেলমেট না থাকায় প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬