মেয়াদ বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

০৩ জানুয়ারি ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
নির্বাচন কমিশন লোগো

নির্বাচন কমিশন লোগো © সংগৃহীত

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে, গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬