বিচারপতির কাছে চাঁদাবাজির অভিযোগে  যুবদল নেতা বহিষ্কার

০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
মো. আক্তারুজ্জামান

মো. আক্তারুজ্জামান © সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের  সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দল বহন করবে না।'

বহিষ্কৃত ওই যুবদল নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে সংগঠনটির সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া হয়েছে  বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, বুধবার (১ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা মো. আক্তারুজ্জামান। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। 

 উল্লেখ্য, এর আগেও গত বছরের ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি বিচারপতির কাছে সমপরিমাণ চাঁদা দাবি করেন। 

 এ বিষয়ে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, 'ঘটনাটি দুঃখজনক। চাঁদাবাজ কিংবা অপকর্মকারীদের যুবদলে কোনো ঠাঁই নেই।'

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence