ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

০২ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM

© টিডিসি ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ ধরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইসমিল পরিচালনা করে আসছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল বৈদ্যুতিক খুঁটি থেকে দুইটি ট্রান্সফরমার খুলে নেয়। এসময় বিদ্যুৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাইস মিলের মালিক ইব্রাহীম ব্যাপারী বলেন, আমার মিলের বৈদ্যুতিক খুঁটিতে ৩টি ট্রান্সফরমার ছিল। এর মধ্যে দুটি খুলেছে চোরের দল। একটি নিয়ে গেছে, আরেকটি মাটিতে ফেলে রেখে গেছে। এই চোরের দলের একজন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে নিহত হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ একটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

ট্যাগ: চুরি
নেত্রকোনা-২ আসন: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন বটগাছের প্রা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ওপর আরোপিত শুল্ক কমাবেন ট্রাম্প
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডিবেটের প্রস্তাব তারেক রহমানের বিবেচনা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বাধা কাটল
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতি চলছেই, শহীদ মিনারে সমাবেশের ঘোষ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
কোনো আধিপত্যবাদ মানা হবে না: জামায়াত আমির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬