সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

০২ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
আটক ২ ভারতীয় নাগরিক

আটক ২ ভারতীয় নাগরিক © সংগৃহীত

সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিলেট ব্যাটালিয়ান-৪৮ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের ভেতর শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) ও একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ট্যাগ: আটক
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬