সরকারি চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি ভুয়া: সিএ প্রেস উইং

০২ জানুয়ারি ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি ভুয়া

চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি ভুয়া © সংগৃহীত

‘সরকারি চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার’–টাইমস অ্যালজেব্রা নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে করা এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’

প্রসঙ্গত, টাইমস আলজেব্রার পোস্টে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই পুলিশ হোক বা সরকারি চাকরি, মুসলিমরা অগ্রাধিকার পাবে।’

ওই পোস্টে আরও বলা হয়েছে, পাস করা নতুন এক সরকারি আদেশে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পদে যোগদানে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধ করা হয়েছে। এসব পদে দেড় হাজারের বেশি হিন্দু প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬