সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় টাস্কফোর্স গঠন

০২ জানুয়ারি ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
বিডার নেতৃত্বে জাতীয় টাস্কফোর্স গঠিত হয়েছে

বিডার নেতৃত্বে জাতীয় টাস্কফোর্স গঠিত হয়েছে © সংগৃহীত

বাংলাদশের অন্তর্বর্তীকালীন সরকার সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিরূপণের জন্য ১৩ সদস্যের একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নেতৃত্বে এই টাস্কফোর্স গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে।

সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, টেস্টিং, অ্যাসেম্বলিংসহ এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করতে এবং সুপারিশ প্রণয়ন করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে টাস্কফোর্সের আহ্বায়ক ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘প্রতিযোগিতামূলক শ্রমব্যয়, দক্ষ যুবশক্তি এবং এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারণে বাংলাদেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি আদর্শ গন্তব্য। আমরা শিল্পনেতা, একাডেমিয়া এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে উদ্ভাবননির্ভর অর্থনীতির জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে চাই।'

তিনি আরও বলেন, টাস্কফোর্সের কাজ হবে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি পূরণ করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে প্রণোদনা কাঠামো প্রস্তাব করা।'

আগামী এক মাসের মধ্যে (জানুয়ারির শেষে) এই টাস্কফোর্স প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবে। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

বিডার নেতৃত্বে গঠিত ১৩ সদস্যের  টাস্কফোর্সে সদস্য হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। তাদের সঙ্গে রয়েছেন উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এনায়েতুর রহমান, প্রাইমসিলিকন টেকনোলজির চেয়ারম্যান ইশতাক আহমেদ ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার। এই তিনজন টাস্কফোর্সে সেমিকন্ডাক্টর শিল্পের দেশীয় উদ্যোক্তা হিসেবে থাকবেন।

টাস্কফোর্সে সেমিকন্ডাক্টর খাতের প্রযুক্তিবিদ বা বিশেষজ্ঞ হিসেবে সদস্য করা হয়েছে তিনজনকে। তারা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান এ বি এম হারুন-উর-রশিদ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সৈয়দ মাহফুজুল আজিজ।

বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ বা শিক্ষাবিদ বা শিল্পোদ্যোক্তা শ্রেণিতে তিনজনকে টাস্কফোর্সে রাখা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রিন কোয়েস্টের প্রতিষ্ঠাতা মাশুক রহমান, সিলিকন ভ্যালিভিত্তিক সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ মোস্তাফিজ চৌধুরী ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) নির্বাহী পরিচালক জহিরুল আলম। এতে সদস্য সচিব হিসেবে কাজ করবেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence