প্রতিদিন জিয়ার নাম নিলেই বেহেশত নিশ্চিত, বিএনপি নেতার ভিডিও ভাইরাল 

০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
বিএনপি কামরুল হুদা

বিএনপি কামরুল হুদা © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। 

জানা যায়, আজ বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি নেতা এ মন্তব্য করেন।

কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন, বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হঠকারিতা করেন নাই। 

এমন বক্তব্যের বিষয়টি স্বীকার করে তিনি একটি গণমাধ্যমকে বলেন, জিয়াউর রহমান মক্কা শরীফে হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে।  

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬