দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স, ডিসেম্বরে এলো ২৬৩ কোটি ডলার

০১ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
মার্কিন ডলার

মার্কিন ডলার © ফাইল ফটো

সদ্যবিদায়ী বছরের ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দৈনিক গড়ে ৮ কোটি ৫১ লাখ ডলার করে।

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।

এর আগে ২০২০ সালের জুলাইতে এসেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স। তবে এবার ভাঙল সেই রেকর্ড।

উল্লেখ্য, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close