টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার ম্যুরাল

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার ম্যুরাল © সংগৃহীত

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল রাতের বেলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই একটি ভেকু মেশিন পৌরে উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয়। যদিও ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের এক পাশেই ভাঙা হয়েছিল। সোমবার পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবিসংবলিত ম্যুরাল ছিল।

আরও পড়ুন: হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ‘আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬