হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত

৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের প্রতীকী

গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের প্রতীকী © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

এ বিষয়ে বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় চার জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।’

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬