যেসব এলাকায় বুধবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না 

৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
তিতাস গ্যাস

তিতাস গ্যাস © সংগৃহীত

গ‍্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছে রাজধানী ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে গ‍্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএসসি লিমিটেড।

এ কাজের জন্য আগামীকাল বুধবার ঢাকার কিছু এলাকায় ১১ ঘণ্টা গ‍্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস অধিভুক্ত ৫৯/এফ, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এতে বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রবাদ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও বলা হয়েছে, একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
close