জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন

৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি

জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি © সংগৃহীত

মাগুরা জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) শহরের আল আমিন ট্রাস্ট কমপ্লেক্সে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়।

অমুসলিম বিভাগের সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান সঞ্চালনায় জেলা জামায়াতের অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এম বি বাকের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সাইফুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, সদস্য মাওলানা খোন্দকার আইয়ুব আলী, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা শ্রী পরেশ কান্তি সাহাকে সভাপতি ও শ্রী উত্তম কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগ: জামায়াত
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬