চাঁদাবাজি, জুলুম-অত্যাচার এখনও চলছে: ফয়জুল করীম

৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম © সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি থাকবে না। কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম-অত্যাচার এখনও চলছে। এখনও মিথ্যা মামলায় হাজার হাজার নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত নগর সম্মেলনে এসব কথা বলেন। 

ফয়জুল করীম বলেন, দেশে চাঁদার হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। অফিসগুলোতে ঘুষ-দুর্নীতি শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজ, চোর নেতার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন হতে পারে না। দুর্নীতি বন্ধ করতে হলে আদর্শবান নেতা প্রয়োজন। এ জন্য ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নীতিবান নেতা হিসেবে তৈরিতে কাজ করতে হবে।

তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট, খুনির খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এ জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো, পিআর পদ্ধতিতে নির্বাচন (সংখ্যানুপাতিক  পদ্ধতি)। এ পদ্ধতিতে সব জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে। বিশেষত একক দলীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে পিআর পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এটি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না। ভারতের চোখে চোখ রেখে কথা হবে। কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। জনগণ ভারতের জঘন্য কূটকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাংলাদেশে আবারও যদি কেউ দিল্লির দাদাদের মদদপুষ্ট হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে তবে জাতি তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সভাপতি তানভীর আহমেদ শোভনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence