শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ- আহত ২

৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ © সংগৃহীত

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ধনীকুন্ডা হোসনে আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে রফিক ও টিপু নামে দুই জন আহত হয়েছেন। রাতে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরশুরামের ধনীকুন্ডায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনীর সন্তান রফিকুল আলম মজনু। অনুষ্ঠান শেষে ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের সামনে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থকদের দুইপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদসহ শীর্ষ নেতারা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, অনুষ্ঠানে এক ছাত্রলীগ কর্মী আসায় জামেলা হয়েছে। ওই ছেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদের বহরে ছিল এবং তারই অনুসারী। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর পরামর্শে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ বলেন, আমার অনুসারী বা সঙ্গী বলে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। সংঘর্ষে রফিক ও টিপু নামে দুজন ত্যাগী নেতা আহত হয়েছেন। আগামীতে উপজেলা বিএনপির কমিটি হবে, সেজন্য আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে এ ধরনের মিথ্যাচার করছে।

ট্যাগ: বিএনপি
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬