তারুণ্যের উৎসবের উদ্বোধন, যা যা থাকছে আয়োজনে

৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন © পিআইডি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ডাকটিকিটে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টায় যমুনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব বিপিএল ২০২৫-এর সহযোগিতায় বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। এর মধ্যে থাকবে তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বিভিন্ন ফ্যান জোনে ঐতিহ্যবাহী খাবারের স্টল থাকবে। এর মাধ্যমে আঞ্চলিক রান্নার পরিচিতি ও স্থানীয় ব্যবসার প্রচার করা হবে, যা দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। এর মধ্যে থাকবে তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্টকমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

ফ্যান জোনগুলোতে দেশী শিল্পীদের সৃষ্টিশীলতা প্রদর্শনের জন্য শিল্প প্রদর্শনী আয়োজন করা হবে। এটি অনেক শিল্পীকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে এবং একই সঙ্গে ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পের উদযাপন হবে।

স্থানীয় জনগণ এবং স্কুল সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ম্যাচের আগে ও পরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে স্টেডিয়ামগুলোকে পরিষ্কার রাখবে।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগে জনআকাঙ্ক্ষার বিপরীতে সরক…
  • ১৬ মার্চ ২০২৬
বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক…
  • ১৫ মার্চ ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence