এবার মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা’

বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা’ © টিডিসি ফটো

ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে উঠে ‘আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা’। এ লেখাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে উক্ত লেখা প্রদর্শিত হয়, যা সাধারণ মুসল্লিদের নজরে আসে। ঘটনাটির মুহূর্তেই স্থানীয় এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উত্তেজনা সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানায়,  দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ এমন একটি লেখা দেখা যায়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। তারা আরও জানায়, এ ধরনের ঘটনা মসজিদের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে। এ কর্মকাণ্ডের সাথে কারা জড়িত সেটি খতিয়ে দেখার দাবি জানায় তারা। 

আরও পড়ুন: ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান— কলেজের ডিজিটাল বোর্ডে বার্তা

এসময় ঘটনাস্থলে আসেন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। পরে সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এখনো বিশৃঙ্খলা করার পাঁয়তারা করছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন তারা ধর্মীয় বিশৃঙ্খলা তৈরির অপতৎপরতা শুরু করেছে। জনগণ আর কখনোই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এ বাংলার মাটিতে জায়গা দিবে না। 

আরও পড়ুন: ‘মুজিব কোট’ পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ওমর ফারুক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বড় মসজিদের এলইডি স্ক্রিনে দেখানো বিষয়টি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা আওয়ামী লীগ সমর্থিত কিছু দোসরদের পরিকল্পনার অংশ। এই ঘটনার সঙ্গে মসজিদ কমিটির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা আমরা গভীরভাবে তদন্ত করছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সমর্থিত কোনো ষড়যন্ত্র ফেনীর মাটিতে বাস্তবায়নের সুযোগ আমরা কখনোই দিব না।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ
  • ২৮ মার্চ ২০২৬
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ১৮ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রা…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence