নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন © সংগৃহীত

সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, গেল তিনটি নির্বাচনে কী হয়েছে, সেটি সবাই দেখেছেন। এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশীয় কিংবা বহির্বিশ্বে কোনো চাপ নেই। আর তাই সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: টানা তিন দিন কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

তিনি বলেন, সংবিধানে যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ীই নির্বাচন কমিশন তার কাজ এগিয়ে নিচ্ছে। খুব দ্রুতই ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হতে চাইলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬