ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন © সংগৃহীত

পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা ৩০ হাজার টাকা ভাতা পাবেন, এরপর আগামী জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা পাবেন।

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫,০০০ টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হলো, যা আদেশ জারির তারিখ, অর্থাৎ, ২৩ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে।

জুলাই থেকে বর্ধিত ভাতা প্রসঙ্গে বলা হয়েছে, এ আদেশের অনুবৃত্তিক্রমে নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

এর আগে রোববার (৩০ ডিসেম্বর) বিকেলে পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তখন আগামী জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সরকারের এ সিদ্ধান্ত মেনে কাজে ফিরে যাওয়ার কথা জানান আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিরা। তবে সন্ধ্যায় আন্দোলনকারী অন্য চিকিৎসকদের চাপের মুখে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, ভাতা বৃদ্ধির একই দাবিতে এর আগে গত ২২ ডিসেম্বরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন চিকিৎসকরা। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।

গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬
ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু…
  • ৩০ আগস্ট ২০২৬
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, ইউজারনেম সংরক্ষণের সু…
  • ৩০ আগস্ট ২০২৬
মোবাইলে নেপালের বিধ্বংসী ভিডিও দেখেই চলেছেন? মানসিক স্বাস্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনে…
  • ৩০ আগস্ট ২০২৬
হড়পা বানে কাদায় ঢেকে গেছে স্কুল, এক ফোনকলে দুই সন্তানের মায়…
  • ৩০ আগস্ট ২০২৬