ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু 

২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু

তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

জামালপুরের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।  

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ছুনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাহি (১৫), রুশমান (১৭) এবং আফিফ (১৫)। তারা ছুনকান্দা এলাকার বাসিন্দা এবং একে অপরের বন্ধু ও সহপাঠী।  

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই তিনজন মামাতো ও ফুপাতো ভাইদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। বাকিরা সবাই গোসল শেষ করে তীরে উঠে আসে। কিন্তু তিনজন ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দেড়ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ তিনি উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান তিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিহাদ শহীদ পিংকি ঘটনাস্থান পরিদর্শন করে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। উপজেলা প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে।

নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬