হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে শুনতে পাচ্ছি: মাহফুজ আলম

২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে—এমনটি শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রবিবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ‘নতুন বাংলাদেশ গঠন: সংস্কার ও পররাষ্ট্র নীতি’ শীর্ষক সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা অংশ নেন।

আরও পড়ুন: যুক্তরাজ্য অনিশ্চিত, আপাতত দিল্লির 'নিরাপদ আশ্রয়ে' শেখ হাসিনা

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, উনাকে (শেখ হাসিনা) তারা (ভারত) ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি।

মাহফুজ বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে, সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার।  

উপদেষ্টা বলেন, আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দরকষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায়,  তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দরকষাকষির শক্তি বাড়বে। এটি আমাদের জনগণকে উপকৃত করবে।

আরও পড়ুন: সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিচার

বিগত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল জানিয়ে এক প্রশ্নের উত্তরে মাহফুজ বলেন, আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি, বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হঠকারিতা থাকে, তা আমরা শোধরানোর চেষ্টা করি, এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।  

তিনি বলেন, আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই আমরা।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা

এরপর পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, সংলাপ, সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের যে চিন্তা-ভাবনা, তা নিয়ে আমরা আলাপ করেছি। তাদের চিন্তা ভাবনা শোনার সুযোগ হয়েছে। আমাদের চিন্তা-ভাবনাও তাদের জানিয়েছি। আমরা আশা করি আমাদের এই সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সুনির্দিষ্ট অবস্থান নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানায়নি ভারত। তবে এর মধ্যেই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ে রাখতে পারে মোদি সরকার—এমনটাও শোনা যাচ্ছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence