‘মুজিব কোট’ পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
'মুজিব কোট' পোড়ানো আওয়ামী লীগ

'মুজিব কোট' পোড়ানো আওয়ামী লীগ © সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মামুদপুর ইউপি সদস্য রেজাউল করিম প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে সড়কের মধ্যে তিনি 'মুজিব কোট' পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন।'মুজিব কোট' পোড়ানোর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

রেজাউল করিম জানান, এই দলকে আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম। 

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, তিনি সবসময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন, যার ফলেই আজকের এই দৃশ্য। ভবিষ্যতে আরও অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে। 

রেজাউল করিমের পদত্যাগের সিদ্ধান্তটি স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এ ঘটনার পর আরও কিছু নেতার দলত্যাগের আভাস পাওয়া যাচ্ছে।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence