বেতন-ভাতাদি ফেরতের দাবি

চাকরিতে পুনর্বহাল চান আ’লীগ আমলে বাদ পড়া সশস্ত্র বাহিনীর সদস্যরা

২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
সড়ক অবরোধ করে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা বিক্ষোভ করেন।

সড়ক অবরোধ করে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা বিক্ষোভ করেন। © সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শৃঙ্খলাপরিপন্থী বিভিন্ন কাজে জড়ানোর অভিযোগে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা তিন দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকার এ কর্মসূচি পালন করা হয়েছে। 

চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’-এর ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ওই সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয়। আর বেলা একটা নাগাদ ওই এলাকায় যান চলাচল পুরোদমে শুরু হয়।

আরও পড়ুন: আবারও শাহবাগ মোড় অবরোধ ট্রেইনি চিকিৎসকদের

তাঁদের তিন দফা দাবি হলো—চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাদের সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যেসব আইনি কাঠামো ও একতরফা বিচারব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচারব্যবস্থা সংস্কার করতে হবে।

এরপর সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিক্ষোভকারী ব্যক্তিদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে সহযোদ্ধার প্রধান সমন্বয়ক মো. নাঈমুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে একটি পর্ষদ গঠন করে দাবিগুলোর বিষয়ে আলাপ-আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। পরে বিক্ষোভকারী ব্যক্তিরা সড়কের এক পাশে সরে যান।

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ১০
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়, জানাল আবহাওয়া অধিদপ্…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ …
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এবারের ভূমিকম্পের উৎপত্তি দেশেই
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
কলকাতায় ভূমিকম্পের তীব্র কম্পন, রিখটার স্কেল কত
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ফের ভূমিকম্পে কাঁপলো দেশ 
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬