জুলাই থেকে ভাতা ৩৫ হাজার প্রস্তাব, প্রত্যাখ্যান চিকিৎসকদের

২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
আন্দোলনরত চিকিৎসকরা

আন্দোলনরত চিকিৎসকরা © ফাইল ফটো

আগামী জুলাই মাস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর জানুয়ারি মাস থেকে ৩০ হাজার টাকা ভাতা রেখেই স্বাস্থ্যসেবায় ফিরতে তাদের আহ্বান জানানো হয়েছে। তবে মন্ত্রণালয়ের প্রস্তাব প্রত্যাখ্যা করেছেন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, আসন্ন জানুয়ারি মাস থেকে ৩০ হাজার ও জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, ভাতা বৃদ্ধির দাবিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলা চত্বরে জড়ো হতে থাকেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তারা ভাতা বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের অবরোধের কারণে আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

ট্যাগ: চিকিৎসক
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
close