ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত: রিজভী

২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী © সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কারা পায়ের রগ কাটে তা জনগণ জানে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত।

আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। 

জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরী হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া-মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজিসহ নানান কিছু দখলে করেছে একটি দল।

আরও পড়ুন: মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা পিন্টু

তিনি বলেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ। আর ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল।

রিজভী অভিযোগ করে বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দু-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬