সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন © টিডিসি ছবি

বিমানবন্দরে দৈনিক কালবেলার রিপোর্টার আব্দুর রহমান মাহিনের ওপর এশিয়ান টিভির কার্ডধারী হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন। 

এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, কোনো সাংবাদিক অপর কোনো সাংবাদিকের ওপর হামলা করতে পারে না। রক্তপাত ঘটাতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। সাংবাদিক কার্ডধারী সন্ত্রাসীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এশিয়ান টিভির এনামুলকে এশিয়ান টিভি থেকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

জুলাই বিপ্লব পরবর্তী সাংবাদিকতায় সংবাদকর্মী নিয়োগে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতার নীতিনৈতিকতার জ্ঞান, মানবিক গুণাবলী বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন সাংবাদিকরা। সেই সঙ্গে সাংবাদিকরা বিপদের সম্মুখীন হলে সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানের মালিকদেরও বিপদগ্রস্ত সাংবাদিকের পাশে দাড়ানোর জোর দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার ( ২৮ ডিসেম্বর ) কালবেলার মোজো রিপোর্টার আব্দুর রহমান মাহিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেশাগত দায়িত্বপালনকালে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুলসহ বেশ কয়েকজন হামলা চালায়। হামলায় আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এশিয়ান টিভি থেকে এনামুল হককে সাময়িক বহিষ্কার করেছে। এবং বিমানবন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬