শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা © সংগৃহীত

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইদুল ইসলাম বলেন, শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ গিয়েছে।

 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬