শাহবাগে ফের ট্রেইনি চিকিৎসকদের অবস্থান

২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
মহাসমাবেশে ট্রেইনি চিকিৎসকরা

মহাসমাবেশে ট্রেইনি চিকিৎসকরা © সংগৃহীত

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে আবার রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় অবস্থান নিয়েছেন তারা।

এ সময় তাদের ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাবি মোদের একটাই, ৫০ হাজার টাকা ভাতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা জানান, ঢাকা শহরে ২৫ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আর কোনো ধরনের কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে আশা করেন তারা।

এ বিষয়ে সাবিনা নাহার নামে একজন প্রশিক্ষণার্থী চিকিৎসক বলেন, 'বর্তমানে আমরা যে ভাতা পাই, তা দিয়ে চলা খুব কঠিন। পাশের দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব ডাক্তার রয়েছেন, তারা এক থেকে দেড় লাখ টাকা ভাতা পান। আমরা তো ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।

প্রসঙ্গত, ভাতা বাড়ানোর দাবিতে ২০২২ সাল থেকেই আন্দোলন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবির মুখে গত বছরের মাঝামাঝি সময়ে ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার করা হয়। সর্বশেষ ভাতা বৃদ্ধির দাবিতে গত রোববার শাহবাগ অবরোধ করেন চিকিৎসকরা। এরপর আরও ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার করেছে সরকার। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকরা ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় চৈত্রসংক্রান্তিতে দুই দিনব্যাপী খনার মেলা
  • ১৩ এপ্রিল ২০২৬
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আইপিএলে লজ্জার রেকর্ড বুমরাহর
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষ বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ১৩ এপ্রিল ২০২৬