ধর্মঘট প্রত্যাহার করল নৌযান শ্রমিকরা

২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
ধর্মঘট থাকায় বন্দরে নোঙ্গরকৃত জাহাজ

ধর্মঘট থাকায় বন্দরে নোঙ্গরকৃত জাহাজ © সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, নৌপথে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে নৌশ্রমিকরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ধর্মঘট স্থগিত করার কথা জানান বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম।

এর আগে এদিন সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।

বৈঠক শেষে রাত ৯টার দিকে ফেডারেশন সভাপতি শাহ আলম ধর্মঘট স্থগিতের কথা জানান। তিনি বলেন, বৈঠকে দাবি পূরণ করার আশ্বাস দেওয়া হলে কর্মবিরতি স্থগিত করেছি আমরা।

গত সোমবার চাঁদপুরের মাঝেরচরে মেঘনা নদীতে নোঙর করে রাখা জাহাজ এমভি আল-বাখেরা থেকে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আরও তিন জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত জাহাজের শ্রমিকরা।

নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে গতকাল দ্বিতীয় দিনের মতো দেশের নদীবন্দরগুলো ছিল অচল। কোনো বন্দর থেকে জাহাজ চলাচল করতে দেখা যায়নি। জাহাজ থেকে পণ্য খালাসও ছিল বন্ধ। 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬