নতুন বছরে বাড়বে শীত, বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
আবহাওয়া

আবহাওয়া © সংগৃহীত

শেষ হচ্ছে চব্বিশ সাল। আসছে ২০২৫ সালের প্রথম দিন থেকেই শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পৌষের এই শীতে রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। আজ শনিবার (২৮ ডিসেম্বর) তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘জানুয়ারির প্রথম দিনই তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে রংপুর বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অপরদিকে, উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শ্বৈত্যপ্রবাহ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; সেখানে পারদ নেমেছে ৯ দশমিক ৩ ডিগ্রিতে।

এছাড়া এই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন ১০ দশমিক ৮, দিনাজপুরে ১১ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ববিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত…
  • ৩০ আগস্ট ২০২৬
২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ দিল সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার…
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলিতে মানবিক কারণ জানানোর সুযোগ, আবেদনে …
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরিতে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই বদলির আবেদনের সু…
  • ৩০ আগস্ট ২০২৬
স্বামী-স্ত্রীর ‘ব্যক্তিগত ছবি’ ছড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জর…
  • ৩০ আগস্ট ২০২৬