এই সময়ে সংস্কার না হলে আর কখনই করা যাবে না

২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
এম সাখাওয়াত হোসেন

এম সাখাওয়াত হোসেন © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, একবিংশ শতাব্দীর শুরুতে উপমহাদেশে এত বড় রেভ্যুলেশন তো নিশ্চয় না, পৃথিবীর কোথাও আমার মনে হয় না হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা এখন সংস্কার বা নির্বাচনের কথা বলছি। এই সময়ে যদি আমরা কিছু সংস্কার না করতে পারি, তাহলে আর কখনই করা যাবে না।

উপদেষ্টা আরও বলেন, এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই, অন্যান্য আইনের দোহাই দেই, ব্যক্তিগতভাবে মনে করি শহীদদের সঙ্গে অন্যায় করা হবে। ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার (২৮ ডিসেম্বর) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদেই রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীর শুরুতে উপমহাদেশে এত বড় রেভ্যুলেশন তো নিশ্চয় না, পৃথিবীর কোথাও আমার মনে হয় না হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা এখন সংস্কার বা নির্বাচনের কথা বলছি। এই সময়ে যদি আমরা কিছু সংস্কার না করতে পারি, তাহলে আর কখনই করা যাবে না।’

২০০৭ সালে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেসময় আমরা কিছুটা (সংস্কার) করেছিলাম, পরে আর সেগুলো থাকেনি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তাদের কারণে। তিনি বলেন, আমি বলছি না আমরা পাঁচ বছর-ছয় বছর থাকব; সংস্কার যেকোনো সময় করা যায়। হয়ত এক বছর সময় লাগতে পারে। তারপর আপনি নির্বাচনে গেলেন। এখানে যেটা দরকার, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬