আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড: ফয়েজ আহম্মদ

২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ফয়েজ আহম্মদ

ফয়েজ আহম্মদ © সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এই নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার সে আলোচনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে ফয়েজ আহম্মদ। তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড আছে। সে কারণেই সচিবালয়ে প্রবেশে সাময়িক সময়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে।'  

শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে  এসব কথা জানান তিনি। 

স্ট্যাটাসে সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি লেখেন, 'প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা উদ্বিগ্ন হবেন না। আপনার কাছে যে অ্যাক্রিডিটেশন কার্ডটি আছে সেরকম শত শত কার্ড আছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। পতিত আওয়ামী লীগ, পেশাদার সাংবাদিকদের কার্ড না দিয়ে ও বাতিল করে হয়রানি করলেও বিভিন্ন ভুয়া নিউজ পোর্টাল/ পত্রিকার নামে তাদের নেতাকর্মীদের নামে শতশত কার্ড ইস্যু করেছে।' 

তিনি আরও লিখেছেন, 'এই কার্ডগুলো একটা একটা করে যাচাই বাছাই করা অত্যন্ত দুরূহ কাজ। আবার সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তড়িৎ পদক্ষেপ নেয়া ছাড়াও কোন উপায় নেই। 

পেশাদার সাংবাদিকরা খুব শিগগিরই  নতুন অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন জানিয়ে তিনি লিখেছেন, 'নিশ্চয়ই সাংবাদিকতা থেমে থাকবে না, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ থেমে থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।’ 

এর আগে, শনিবার সকালে সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়েছে।

 

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence