প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার

২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বাংলাদেশি প্রবাসীরা

বাংলাদেশি প্রবাসীরা © সংগৃহীত

সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইনে। প্রবাসীরা আইনের কারণে নিজেদের সম্পদ দিয়ে আসতেন সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতেন যেকোনো সময়।

এ ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেতেন না প্রবাসীরা। এতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতেন। এ নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা।

নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে। এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয়। এ উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে সরকার।

ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশটি তার ‘ভিশন-২০৩০’-এর অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।

এর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’। পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন সৌদি প্রিন্স।

গণহত্যার বিচার ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে …
  • ১৮ জুলাই ২০২৬
সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence